প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন করব, সংসদ মানুক বা না মানুক: ডা. শফিকুর রহমান
ডেস্ক ||
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বলেন, গণভোটে হ্যাঁ-এর বিপুল সংখ্যক ভোটাধিকার কার্যকর হবে। তিনি বলেন, সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব।আরও পড়ুন, ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাসডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, ৭০ ভাগ জনগণ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন। আমরা জনগণের সুপ্রিম উইলে সম্মান দেখিয়েছি এবং দেখিয়ে যাব। যে দিন গণভোটের গণরায়কে উপেক্ষা করা হয়েছে, সেই দিন থেকেই বাংলাদেশে নতুনভাবে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এই যাত্রা থামিয়ে দেব ইনশাআল্লাহ।আরও পড়ুন, ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬’ সংসদে উত্থাপনতিনি বলেন, ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি। সেই ফ্যাসিবাদকে ১৯৭১ সালের বিপ্লবীরা প্রতিহত করেছিলেন। বর্তমানে কারা আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তা মনে রাখা প্রয়োজন। এই প্রজন্মের সাহসিকতা ও আন্দোলনের মনোবল ফ্যাসিবাদিদের দমনে যথেষ্ট। বিরোধীদলীয় নেতা আরও বলেন, নতুন প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট এবং তারা এই আন্দোলনে পাশে আছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত