প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
লামা উপজেলায় উদ্বোধন হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা
মো: ইনতাজ হোসেন,, বান্দরবান প্রতিনিধি: ||
উন্নত জীবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আছাদুজ্জামান।আরও পড়ুন, বর্ষা মৌসুমে ২ হাজার বিঘা ফসলি জমি জলাবদ্ধতার আশঙ্কাঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অমর কৃষ্ণ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা প্রশাসন, লামা আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।আরও পড়ুন, মিঠাপুকুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসনউল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা সৃষ্টি এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত