প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
মিঠাপুকুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন
মোত্তাছিন বিল্লাহ, , মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ||
রংপুরের মিঠাপুকুরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোই ছিল আয়োজনের মূল লক্ষ্য।আরও পড়ুন, বাগেরহাটে ভাত রান্নায় দেরি, স্বামীর নির্যাতনে ঝলসে গেল গৃহবধূঅনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।আরও পড়ুন, বর্ষা মৌসুমে ২ হাজার বিঘা ফসলি জমি জলাবদ্ধতার আশঙ্কাঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং বিএনপি উপজেলা সভাপতি গোলাম রব্বানীসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত