প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
পাবনায় গনমাধ্যমকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
রোকন বিশ্বাস,, পাবনা প্রতিনিধিঃ ||
পাবনায় এক সংবাদকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পাবনা সদর উপজেলার গোবিন্দা মহল্লায় ঢাকা থেকে দৈনিক ঘোষণা পত্রিকার পাবনা সদর উপজেলা প্রতিনিধি কৌশিক হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৌশিক হোসেন জানান, গত মঙ্গলবার রাতে তিনি পরিবারসহ সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়িতে যান এবং সেখানে বুধবার রাত যাপন করেন। বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে নিজ বাসায় ফিরে তিনি মেইন গেটের তালা খুলে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান।আরও পড়ুন, সংরক্ষিত নারী আসনে নতুন ক্ষমতার সমীকরণে বিএনপি ৩৬ ও জামায়াত ১৩পরে ঘরে প্রবেশ করে দেখেন, সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। কাঠের আলমারি, ওয়ারড্রোব ও স্টিলের আলমারির তালা ভাঙা এবং কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশের কক্ষে গিয়ে তিনি দেখতে পান, ভেন্টিলেটর কেটে দুর্বৃত্তরা কৌশলে ঘরে প্রবেশ করেছে। তিনি আরও জানান, সংঘবদ্ধ চোরচক্র আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় নথিপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ২৯.১৫৯ গ্রাম স্বর্ণালঙ্কার, ৫৮.৩১৯ গ্রাম রুপার গহনা এবং ৭৫ হাজার টাকা নগদ অর্থ, এতে অনুমান করা হয়েছে ১০ লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়েছে।আরও পড়ুন, পাবনায় জ্বালানি সংকট: সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত