প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
পলাশবাড়ীতে আযান হোটেল-রেস্টুরেন্ট ক্যাফে ও কমিউনিটি সেন্টার এবং আবাসিকের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
‘বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম’ শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা বাসস্ট্যান্ডে অবস্থিত হালসময়ের আধুনিক স্থাপত্যের অভিজাত এ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পৌরশহরের জনগুরুত্বপূর্ণ জনসমাগম গাইবান্ধা বাসস্ট্যান্ডে ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার।আরও পড়ুন, যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর নির্যাতন ও বিষ প্রয়োগের অভিযোগে মামলাউপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার সাবেক মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ও পরিচালকদ্বয় সাংবাদিক মনজুর কাদির মুকুল এবং বকুল উদ্দিন ঈমান, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ও গণমাধ্যমকর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষজন এসময় উপস্থিত ছিলেন।আরও পড়ুন, পেঁয়াজের ফলন ভালো হলেও লোকসানে ফরিদপুর কৃষকপ্রতিষ্ঠানটির পরিচালক সাংবাদিক মনজুর কাদির মুকুল এসময় তার প্রতিক্রিয়ায় জানান, সর্বস্তরের গ্রাহকদের আন্তরিক অনুরোধে তাদের পছন্দ-রুচির প্রতি লক্ষ্য রেখে সুন্দর ও মনোরম পরিবেশে, তৃপ্তি সহকারে মানসম্পন্ন ভালো মানের খাবার পরিবেশনের পাশাপাশি আধুনিক এবং উন্নত গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রকৃত অর্থে জেলা, বিভাগ তথা স্থানীয় পর্যায় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমš^য় করে খাদ্যের মূল্য প্রায় ঠিক রেখে অধিকতর উন্নত সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে। এদিকে এদিন সন্ধ্যায় মেসার্স আযান হোটেল-রেস্টুরেন্ট-ক্যাফে ও কমিউনিটি সেন্টার এবং আবাসিকটিতে আসেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান। প্রতিষ্ঠানটির সার্বিক সেবায় ভূয়সী প্রশংসাসহ তারা আগামীর পথচলার সাফল্যতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত