প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
৫.৪৪ লাখ কোটি টাকার খেলাপি ঋণ! সংসদে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
সংবাদ দিগন্ত ||
দেশের ব্যাংকিং খাতে ঋণখেলাপির ভয়াবহ চিত্র তুলে ধরে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ২০ প্রতিষ্ঠানের কাছে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম গ্রুপের একাধিক কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মুতিয়ারা গ্রুপসহ আরও বেশ কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠান।এই তথ্য সামনে আসার পর ব্যাংক খাতে ঝুঁকি ও আর্থিক শৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের আরো পড়ুন , ‘এক লাখ স্বাস্থ্যকর্মী, ই-হেলথ কার্ড’—বিশ্ব স্বাস্থ্য দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীরস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে আদালতের নির্দেশনার কারণে ৩ হাজার ৩৩০ কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে গণনা করা হয়নি।বিশ্লেষকরা বলছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং ব্যাংক খাতে সংস্কার জরুরি হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত