প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক ৬ প্রকল্প অনুমোদন
সংবাদ দিগন্ত ||
নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারিক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।আরো পড়ুন , ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশসোমবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ৬টি অনুমোদন এবং ২টি পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বাকি প্রকল্পগুলো আগামী সপ্তাহের বৈঠকে আলোচনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত