প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
নিমসার বাজারে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সওজের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানিয়েছেন, মহাসড়ক দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।আরো পড়ুন , খোলা সেচ পাম্পে বোরখা জড়িয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যুদীর্ঘদিন ধরে সওজের জমি দখল করে শতাধিক ভাসমান দোকান গড়ে তোলা হয়েছিল। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।সম্প্রতি এই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। অবশেষে প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত