প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
ইরানের কঠোর অবস্থান ম্যাচ ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপ বর্জন
সংবাদ দিগন্ত ||
দু’মাস পর শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি জানিয়েছেন, ফিফা যদি ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করে, তবে তার দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না-ও করতে পারে।আরো পড়ুন , সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ও বসুন্ধরা কিংসের নতুন প্রজন্মের ফুটবলে সাফল্যতিনি তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সিকে বলেছেন, ফুটবল ফেডারেশন অব ইরান ইতিমধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে।আহমদ দুনিয়ামালি বলেন, ‘যদি ফিফার কাছে আমাদের এই অনুরোধ গৃহীত হয়, তবেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে। এখনো ফিফার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাইনি।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত