প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে বিজিবি অভিযানে আটক ১১ উদ্ধার ভারতীয় পাসপোর্ট ও রুপি
সংবাদ দিগন্ত ||
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিজিবি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকারী ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে।৫ এপ্রিল সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক ভারতীয় নাগরিক হলেন জসিম উদ্দিন, ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।আরো পড়ুন , গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে বাস-ট্রাক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনবাংলাদেশির মধ্যে রয়েছেন— খুলনার তেলখাদা উপজেলার রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রাসেল (৩৭), গোপালগঞ্জ সদর উপজেলার সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অশোক কুমার মণ্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শামীম (৪৬) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্তরঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া একজন নারী ও দুই শিশু আটক হয়েছেন।বিজিবি জানায়, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। বিকেলে বাঘাডাঙ্গা এলাকার ভুট্টাক্ষেত থেকে ভারতীয় নাগরিক জসিম উদ্দিনকে আটক করা হয়। একই সময়ে পলিয়ানপুর বিওপির অভিযানে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশুসহ চারজনকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত