প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুতের ঘাটতি গরমের সাথে লোডশেডিং বৃদ্ধি
সংবাদ দিগন্ত ||
দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা চাহিদার চেয়ে বেশি থাকলেও লোডশেডিং শুরু হয়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে, কিন্তু জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কম।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮,৪৯৪ মেগাওয়াট। কিন্তু রবিবার সর্বোচ্চ চাহিদা ১৫,১০০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদিত হয় ১৩,৯৬৯ মেগাওয়াট। সাবস্টেশন পর্যায়ে লোডশেডিং হয়েছে ১,০৮০ মেগাওয়াট, গ্রাহক পর্যায়ে আরও বেশি।আরো পড়ুন , ১৩ হাজার ১৬১ কোটি টাকার ১৭টি প্রকল্প নিয়ে একনেক বৈঠক আজ প্রধানমন্ত্রীরপুরোনো বকেয়া, মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতি—এই তিনটি কারণে বিদ্যুৎ খাত চাপে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুতের বকেয়া পরিশোধ ও জ্বালানি আমদানির খরচে প্রায় ৫৫,৫০০ কোটি টাকার চাপ তৈরি হয়েছে।বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ধাপে ধাপে দামবৃদ্ধি এবং এর প্রভাব বিশ্লেষণ করছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু গ্রীষ্মে লোডশেডিং কমানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত