প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
১৩ হাজার ১৬১ কোটি টাকার ১৭টি প্রকল্প নিয়ে একনেক বৈঠক আজ প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আজ নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে।২০২৫-২৬ অর্থবছরের জন্য এই প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই।বৈঠকে নদী, অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এর মধ্যে ৯টি প্রকল্প একেবারে নতুন।আরো পড়ুন , এইচএসসি ২০২৬ প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজপরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ১৮টি প্রকল্পের তালিকা ছিল, তবে পদ্মা ব্যারাজ প্রকল্প বাদ দিয়ে চূড়ান্ত তালিকা ১৭টি প্রকল্পে সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া ৩৩টি অনুমোদিত প্রকল্প বৈঠকে অবহিতকরণের জন্য পেশ করা হবে।বৈঠকে আলোচনার জন্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অংশীদারত্বমূলক উন্নয়ন প্রকল্প।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত