প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে তেলের জন্য সড়ক অচল পাম্প কেন্দ্র করে লম্বা যানজট
সংবাদ দিগন্ত ||
রাজধানীতে তেলের জন্য নগরবাসীর ভোগান্তি ক্রমেই বাড়ছে। রোববার সকাল থেকেই মিরপুর থেকে মেরুল বাড্ডা, আর আসাদগেট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত তেলের লাইনে গাড়ির সারি রাজপথে দীর্ঘ যানজট তৈরি করেছে।পরিবাগ পেট্রোলপাম্পের সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের লাইনের শেষ পৌঁছেছে কাটাবন মোড়ে। তপ্ত রোদ ও ধুলোবালির মধ্যে অনেক চালক হেলমেট হাতে রাস্তার ওপরই ঝিমোতে দেখা গেছে।আরো পড়ুন , ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠনরাজধানীর নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি, রাজারবাগ ও শান্তিনগর পর্যন্ত তেলের লাইনের কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বাসে বসে থাকা যাত্রীরা বাধ্য হয়ে নেমে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও মহাখালী রেলগেটের সামনের দীর্ঘ সারি সড়ককে পুরোপুরি অবরুদ্ধ করেছে। অফিসগামী ও ব্যবসায়ীরা সড়ক ফাঁকা থাকলেও পাম্পের লাইনের কারণে বাসের ট্রিপ দিতে পারছেন না।নগরবাসীকে জ্বালানি সরবরাহ দ্রুত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত