প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
নিরাপদ সড়ক চাই: মিঠাপুকুরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে আন্দোলন, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার দাবি
মোত্তাছিন বিল্লাহ, , মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ||
রংপুর - ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার ‘গড়ের মাথা’ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টায় মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি সড়ক দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ পয়েন্ট হিসেবে পরিচিত। দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এটি এখন মৃত্যুর ফাঁদে” পরিণত হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে মুতাসিম বিল্লাহ বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের এই অংশে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এবং স্থায়ী ট্রাফিক ব্যবস্থা চালু করা জরুরি। তা না হলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না।”আরও পড়ুন, ঈশ্বরদীতে রেকর্ড ছাড়াল লিচুর মুকুল থেকে মধু সংগ্রহেরএদিকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছুটিতে থাকায় তার পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আসিক জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, আগামী মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদে এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হবে। সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও ট্রাফিক বক্স স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।” আরও পড়ুন, বগুড়া গাবতলীর মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী গ্রেফতার : আদালতের প্রেরণবর্তমানে রংপুর জেলা হাইওয়ে পুলিশ সড়কটির তদারকি করছে বলেও জানান তিনি। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে দাবি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ না দেখা গেলে তারা পুনরায় সড়কে নেমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত