প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
অসুস্থ পিতার সম্পত্তি হস্তান্তর নিয়ে শ্রীপুরে তোলপাড়, চার ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
এম. মুনসুরুল ইসলাম মাসুম, , শ্রীপুর, গাজীপুর: ||
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা এলাকায় অসুস্থ পিতার সম্পত্তি দলিল করে নেওয়াকে কেন্দ্র করে পরিবারে চরম বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পরিবারের চার ছেলে মিলে তাদের মৃত্যুশয্যায় থাকা পিতার কাছ থেকে হেবা ঘোষণা দলিলের মাধ্যমে জমি নিজেদের নামে লিখে নিয়েছেন, বঞ্চিত হয়েছেন এক প্রবাসী ভাই ও তিন বোন।স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগে জানা যায়, মোঃ ইব্রাহিম হোসেনের পরিবারে এ ঘটনা ঘটে। তার পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে প্রবাসে থাকা ছেলে আব্দুল আউয়াল দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এ সুযোগে দেশে থাকা চার ভাই—আব্দুল করিম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ও হাবিবুর রহমান—পারস্পরিক সমঝোতায় অসুস্থ পিতার সম্পত্তি নিজেদের মধ্যে বণ্টন করে নেন।অভিযোগ রয়েছে, গত প্রায় ছয় মাস ধরে ইব্রাহিম হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী এবং তিনি স্বাভাবিকভাবে কাউকে চিনতে পারছেন না। এমন অবস্থায় তাকে চিকিৎসার কথা বলে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীপুর সাবরেজিস্টার অফিস-এ নিয়ে গিয়ে হেবা দলিল সম্পন্ন করা হয়।আরও পড়ুন, তালাশ সভাপতি, মাসুদ রানা সাধারণ-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকারপরে বিষয়টি অন্য ভাই-বোনদের মধ্যে জানাজানি হলে তারা দলিল সংক্রান্ত তথ্য জানতে সাবরেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালান। দলিলের নকল সংগ্রহ করে দেখা যায়, জমি বণ্টনে চার ভাইয়ের মধ্যেই অসম বণ্টন করা হয়েছে। এর মধ্যে আব্দুল করিম পান ৩৮ শতাংশ, আনোয়ার হোসেন ৪০.৬১ শতাংশ, দেলোয়ার হোসেন ৭ শতাংশ এবং হাবিবুর রহমান ৩৫ শতাংশ জমি।আরও পড়ুন, মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় সংসদ কমান্ডের কাউন্সিলে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন শফিকঅন্যদিকে, প্রবাসে থাকা আব্দুল আউয়াল ও তিন বোনকে কোনো অংশ না দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে পরিবারে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ভুক্তভোগী পক্ষের দাবি, অসুস্থ ব্যক্তির কাছ থেকে এভাবে দলিল গ্রহণ আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং এটি তদন্ত সাপেক্ষে বাতিল হওয়া উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত