প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
ওসি মহিবুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান, গ্যারেজে পার্কিং করা গাড়ি থেকে গাঁজা উদ্ধার
ডেস্ক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে এসআই পারভেজ, এসআই সারোয়ার ও সংগীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। আরও পড়ুন, নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি, ভূইয়া সজল সাধারণ সম্পাদক নির্বাচিতগোপন সংবাদের ভিত্তিতে থানাধীন জাংগাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে গ্যারেজে পার্কিং করা মাদক ব্যবসায়ী ইমনের ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ব্যাকডালা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।আরও পড়ুন, মোরেলগঞ্জে মহাসড়কের রাস্তায় কার্পেটিংয়ের পরিবর্তে ইট, দায়সারা সংস্কারকাজ বলছেন ক্ষুব্ধ এলাকাবসীপুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত