প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
বাগেরহাটে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, মানবিক উদ্যোগে ছাত্রদল
শামীম আহসান মল্লিক, , বাগেরহাট প্রতিনিধি: ||
বাগেরহাটে তীব্র গরমে জ্বালানি তেল পেতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, আবার কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।আরও পড়ুন, বাগেরহাটে মৎস্য ঘের দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধনরোববার (৫ এপ্রিল) খানজাহান আলী ফিলিং স্টেশনে লাইনে থাকা চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা ছাত্রদল। পাশাপাশি অপ্রয়োজনীয় তেল মজুত না করার আহ্বান জানানো হয়।আরও পড়ুন, সোনারগাঁয়ের ঐতিহাসিক মাজার ডিসির পরিদর্শন, উন্নয়নের আশ্বাসচালকেরা বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গরমে কষ্ট পোহাতে হয়। পানি ও স্যালাইন পেয়ে কিছুটা স্বস্তি মিলেছে। জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কার্যক্রম চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত