প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
অবৈধভাবে পেট্রোল মজুদ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০ লিটার পেট্রোল জব্দ
সংবাদ দিগন্ত ||
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়িতে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে সবুজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১০০ লিটার পেট্রোল জব্দ করেছে।এ বিষয়টি রোববার (৫ এপ্রিল) নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।আরো পড়ুন , কুমিল্লার জাঙ্গালিয়ায় তিনটি বাসে আগুন হতাহতের কোনো খবর নেইঅভিযানের সময় সবুজ মিয়া পালিয়ে গেলে তার বসত ঘর থেকে তেল উদ্ধার করা হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, একই অভিযানে গোবিন্দাসী ঘাটপাড়ে বিস্ফোরক লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে নাসির নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত