প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগ গঙ্গাচড়ায় তাওহিদী জনতার বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
আব্দুস সালাম, গঙ্গাচড়া , রংপুর ||
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহান আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে শফিকুল ইসলাম নিশানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ তাওহিদী জনতা।শনিবার (৪ এপ্রিল) মাগরিবের নামাজের পর উপজেলার বেতগাড়ি ইউনিয়ন বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। মিছিলটি বেতগাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।অভিযুক্ত শফিকুল ইসলাম নিশান বেতগাড়ি ইউনিয়নের কিশামতশেরপুর এলাকার বাসিন্দা এবং এপতারুল হকের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী। এর আগে তিনি জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র সমাজের বেতগাড়ি ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।আরো পড়ুন , গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই পাশে দাঁড়ালেন জামায়াত নেতারাস্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসনের এক আদেশে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার এক পোস্টে মন্তব্য করে নিশান মহান আল্লাহ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তিনি আরও একটি মন্তব্যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন তোলেন—যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়া দাড়ি-টুপি পরিহিত মানুষদের নিয়েও অবমাননাকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিশান ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি বলেন, উত্তেজনার বশে ভুল মন্তব্য করেছেন এবং সৃষ্টিকর্তা ও ধর্মের প্রতি অন্যায় করেছেন।বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্যের সুষ্ঠু বিচার হওয়া উচিত। অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।আরো পড়ুন , টেকনাফে বিএনপির অফিসে আগুন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাইতাওহিদী জনতার পক্ষে বক্তব্য দেন বেতগাড়ি মসজিদের ইমাম মাওলানা শোয়াইব আবরার, মো. নাজিরুল, মো. জীবন হোসাইন ও তৈয়ব আলী।এ বিষয়ে বিশিষ্ট আলেমে দ্বীন, পাকুড়িয়া শরীফ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও গঙ্গাচড়া কেন্দ্রীয় বাজার মসজিদ এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের খতিব মাওলানা আব্দুল ওহাব বলেন, অভিযুক্ত ব্যক্তি গুরুতর ধর্মীয় অপরাধে লিপ্ত হয়েছেন। ইসলামী শরিয়তে এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। তবে দেশে শরিয়া আইন বলবৎ না থাকায় প্রচলিত আইনের আওতায় শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে অভিযুক্ত নিশানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত