প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
ফটিকছড়িতে টিউবওয়েল চুরির অভিযোগে সালিসে মারধর এক নিহত, এক আহত
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে সালিস বৈঠকে দুই ভাইকে পিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন, অপর ভাই গুরুতর আহত।শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের খন্দকারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আবছার। গুরুতর আহত ব্যক্তির নাম মোহাম্মদ রাসেল, যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা স্থানীয় কৃষক নবীউর রহমানের ছেলে।আরো পড়ুন , টেকনাফে বিএনপির অফিসে আগুন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাইপুলিশ জানিয়েছে, টিউবওয়েল চুরির অভিযোগে বিকেল ৫টার দিকে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রামে সালিস বৈঠক বসানো হয়। বৈঠকের সময় স্থানীয় কয়েকজন লাঠিসোঁটা ব্যবহার করে তাদের মারধর শুরু করেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ আবছারকে মৃত ঘোষণা করেন।ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে জানিয়েছেন, অভিযুক্তরা সালিস বৈঠকে লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে পিটুনির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে এখনও মামলা দায়ের হয়নি। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত