প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
ঢাকার তেজগাঁওয়ে পোশাককর্মীদের বেতন দাবিতে রাস্তা অবরোধ
সংবাদ দিগন্ত ||
আজ সকাল ১০টার পর রাজধানীর তেজগাঁও লিংক রোডে প্রায় ৭০০-৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে তেজগাঁও-উত্তরা এবং উত্তরা-তেজগাঁও রুটে যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।ঢাকা মহানগরীর গুলশান জোন ট্রাফিক পুলিশ জানিয়েছে, বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।আরো পড়ুন , কেরাণীগঞ্জ কদমতলী গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ড নিহত ৬ আহত ২ট্রাফিক পুলিশ ভোগান্তি এড়াতে চালকদের ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করেছে। এর মধ্যে রয়েছে:
উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার।
মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে যাত্রা।
কাকলী বামে মোড়, কামাল আতাতুর্ক সড়ক, গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী রুট।
পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকেও একইভাবে চলাচল করা যা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত