প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
কদমতলী গ্যাস লাইট কারখানায় বিস্ফোরণ নিহত ৫ দগ্ধদের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইট তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনায় পাঁচজন নিহত হন, এবং দুইজন দগ্ধ হয়েছেন।দগ্ধদের—মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)—চিকিৎসা এবং সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী।আরো পড়ুন , আজ থেকে দেশে অফিস সময়সূচিতে বড় পরিবর্তন সকাল ৯টা–বিকেল ৪টাহাসপাতাল সূত্রে জানানো হয়, মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর ঘটনার স্থলে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কারখানায় বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি বা সাবধানতার অভাব হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত