প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
ইরানের শিক্ষা ও গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন–ইসরায়েলি হামলা
ডেস্ক ||
ইরানের শিক্ষা ও গবেষণা কেন্দ্রগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেন সিমাই সাররাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।আরও পড়ুন, কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার দাবিহোসেন সিমাই সাররাফ অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামো এবং অসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হলো দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া। ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোর জানায়, গত ২৪ ঘণ্টায় তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।আরও পড়ুন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল-ড্রাম্পার সংঘর্ষে দুই কিশোর নিহতইসরায়েল এই হামলাগুলোর সপক্ষে দাবি করেছে যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই দাবি করে আসছে, তাদের বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। বিশ্ববিদ্যালয়গুলোতে এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে আঘাত হানার পাল্টা জবাব হিসেবে তারাও মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত