প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ দোকান-শপিং মল, সিদ্ধান্ত বহাল
ডেস্ক ||
যুদ্ধ এর কারণে দেশের জ্বালানি সমস্যা মেটাতে সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকান এবং শপিং মল বন্ধ করার সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান।আরও পড়ুন, তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র দেখলেনএই বৈঠকে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সাশ্রয় করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত।আরও পড়ুন, চাকরিতে ৩৫ বছরের দাবিতে ১২ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম, না মানলে দেশজুড়ে কঠোর আন্দোলন”দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ মেনে নেওয়ার কথা তারা নিশ্চিত করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত