প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর নির্যাতন ও বিষ প্রয়োগের অভিযোগে মামলা
ইনজামামুল হক, , নিজস্ব প্রতিবেদক ||
যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও বিষ প্রয়োগের অভিযোগে এক গৃহবধূ মামলা দায়ের করেছেন। মামলার বাদিনী মোছাঃ মোজায়না আক্তার চাঁদনী (২৭) যৌতুকের জন্য তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ১১ (গ) ধারায় তিনি এই অভিযোগটি দায়ের করেছেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আসামি কাজী নাজিম উদ্দীন খাদেমের সঙ্গে বাদিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই আসামি বাদিনীর কাছে ২০ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছেন। বাদিনী যৌতুক দিতে অস্বীকার করলে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।আরও পড়ুন, ফরিদপুরে মাদক ব্যবসায়ীর মাথার চুল কেটে প্রতিবাদ ভিডিও ভাইরালঅভিযোগে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে যৌতুকের জন্য তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে জোরপূর্বক বিষ পান করানো হয়। বাদিনীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে গত ৮ মার্চ ২০২৬ তারিখে তিনি চকবাজার থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় তিনি ন্যায়বিচারের আশায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন।আরও পড়ুন, নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণসর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আসামি আবারো ২০ লক্ষ টাকা যৌতুকের দাবি নিয়ে তাকে পুনরায় নির্যাতনের শিকার করেন বলে বাদিনী আদালতকে জানিয়েছেন। নির্যাতনের এক পর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায়, পিঠে ও কোমরের নিচে আঘাত করা হয়। বাদিনীর এই অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত