প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি
সংবাদ দিগন্ত ||
গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এবার তিনি আসন্ন ঈদুল আজহায় নতুন ছবি ‘বিদায়’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন।পরিচালক মেহেদী হাসান পরিচালিত ছবিটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং নির্ধারিত সময়ের আগে শেষ করা সম্ভব হয়নি। এছাড়া পরিচালক অন্য সিনেমা ‘রাক্ষস’–এর কাজের ব্যস্ততার কারণে মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।আরো পড়ুন , প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ ফারিণদীঘি জানান, এখনও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এবং একটি গান মালয়েশিয়ায় শুটিং বাকি রয়েছে। তবে শিগ্রই বাকি অংশের কাজ শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় মুক্তি পাওয়া সম্ভব।ছবিটি নায়ককেন্দ্রিক নয়; বরং গল্পই এখানে মূল চালিকা শক্তি। দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। দীঘি আশা প্রকাশ করেছেন, এটি দর্শকের মনে দীর্ঘ সময় ধরে প্রভাব রাখবে এবং পরিবারসহ উপভোগ করার মতো সিনেমা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত