প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
তেলের দামে আসছে নতুন সিদ্ধান্ত জ্বালানি নিরাপত্তাই অগ্রাধিকার : অর্থমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং সার্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।আরো পড়ুন , ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাংলাদেশের রিজার্ভে নতুন উচ্চতাসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সরবরাহ চেইনের চাপ বিবেচনায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে।যদিও দেশে তেলের সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে, তবে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় মূল্য সমন্বয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত