প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতিদিন ৩১০০ মেগাওয়াট সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ
ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সার খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।আরও পড়ুন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল গুলশানেসরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও একই সময়সূচিতে চলবে, তবে ব্যাংকিং সেবা দেওয়া হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।আরও পড়ুন, ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমানজরুরি সেবা ছাড়া সব অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রচার কার্যক্রম চালাবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এদিকে শিল্প উৎপাদন, কৃষিতে সেচ এবং সার উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই প্রস্তাব আনা হবে বলে জানিয়েছে সরকার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত