প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল গুলশানে
ডেস্ক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। বৈঠক অনুষ্ঠিত হবে রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে।আরও পড়ুন, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানকে দিতে চায় সরকার—চলতি বছরেই চালুর আশাবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে, গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।আরও পড়ুন, শিশুদের হামজনিত নিউমোনিয়া মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
প্রত্যাশা করা হচ্ছে, এই বৈঠকে দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকটি দলের অভ্যন্তরীণ ঐক্য ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত