প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
চৈত্রের দাহে পুড়ছে দেশ ২২ জেলায় তাপপ্রবাহ ৪১ ডিগ্রি ছুঁতে পারে
সংবাদ দিগন্ত ||
চৈত্রের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেশের অন্তত ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তি।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিলজুড়ে একাধিক দফায় তাপপ্রবাহ দেখা দিতে পারে।দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে ২ থেকে ৪টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।আরো পড়ুন , ঢাকাসহ ৫ বিভাগে তাপপ্রবাহ হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।এদিকে সমুদ্র পরিস্থিতিও স্বাভাবিক নয়। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।এর পাশাপাশি এপ্রিলজুড়ে কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ ৫ থেকে ৭ দিন হালকা বা মাঝারি বৃষ্টি এবং ১ থেকে ৩ দিন তীব্র ঝড় হতে পারে। এ সময়ে অতিরিক্ত রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত