প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৫ বিভাগে তাপপ্রবাহ হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে
সংবাদ দিগন্ত ||
দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। তবে রাজধানী ঢাকাসহ আরও ৫ বিভাগে নতুন করে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও রংপুরের কিছু জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলে তাপমাত্রা ৩৭–৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।আরো পড়ুন , মাছ-মাংস-মুরগির দাম এখনও আকাশছোঁয়াবাকি এলাকায় তাপমাত্রা ৩৬–৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে সরাসরি রোদে থাকা থেকে বিরত থাকা উচিত, কারণ এই সময় হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে: প্রচুর পানি পান করুন, ছায়াযুক্ত স্থানে থাকুন, হালকা খাবার গ্রহণ করুন এবং বৃদ্ধ ও শিশুদের বিশেষভাবে সতর্ক রাখুন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত