প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
মিষ্টি জান্নাতের প্রেম গুঞ্জন
সংবাদ দিগন্ত ||
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রে। এবার নেটিজেনদের মধ্যে নতুন গুঞ্জন, অভিনেত্রী কি নতুন প্রেমে পড়েছেন? মিষ্টি জান্নাত দীর্ঘদিন ধরেই ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সম্প্রতি রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদনকেন্দ্রগুলোতে মিষ্টি জান্নাত ও আদিলকে একসাথে সময় কাটাতে দেখা গেছে।আরো পড়ুন , পর্বতারোহী ইকরামুল শাকিলের প্রধানমন্ত্রীকে খোলা চিঠি এমনকি দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তারা একসঙ্গে থাকার বিষয়টি আলোচনায় এসেছে।সামাজিক মাধ্যমে মিষ্টি জান্নাতের কিছু সাম্প্রতিক পোস্টও ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, তার পোস্টের মাধ্যমে হয়তো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী, আবার অনেকে এটিকে গুঞ্জন হিসাবেই উড়িয়ে দিচ্ছেন।এ বিষয়ে এখনো অভিনেত্রী কিংবা আদিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তাই পুরো চিত্র নিশ্চিত না হলেও, ঢালিউড এবং নেটিজেনদের নজর এখন এই সম্পর্কের দিকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত