প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার সংক্রমণ বৃদ্ধি ১৮ শিশু আক্রান্ত
সংবাদ দিগন্ত ||
ঠাকুরগাঁও জেলায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে হাম এবং রুবেলা সংক্রমণ। এখন পর্যন্ত ১৮ শিশু এই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে চার শিশুর শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে দুইজন বর্তমানে হামে, আর দুজন রুবেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১৪ শিশুকে তাদের নিজ নিজ বাড়িতে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ছয় শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ল্যাব টেস্টে দেখা গেছে, দুই শিশুর শরীরে হাম এবং আরও দুজনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে। আরো পড়ুন , প্রধানমন্ত্রী হওয়ার পর শশুর বাড়ীতে আসছেন 'দামান্দ'তিনি বলেন, আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায়। ২০১৮ সালের পর বড় ধরনের টিকা ক্যাম্পেইন না হওয়ায় রোগটি দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্ত শিশুদের মধ্যে তীব্র জ্বর, ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। রুবেলা তুলনামূলকভাবে কম ক্ষতিকর হলেও গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা ও সতর্কতা না নিলে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রাখছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত