প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কৃচ্ছ্রসাধন অফিস সময় কমলো সন্ধ্যার পর বন্ধ মার্কেট
সংবাদ দিগন্ত ||
জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ বিভিন্ন খাতে আনা হয়েছে নতুন নির্দেশনা।বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির কারণে সংসদ ভবনেই বৈঠক আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দীর্ঘ কর্মঘণ্টা এবং যানজট এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে।আরো পড়ুন , অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের সুপারিশব্যাংকিং খাতেও এসেছে পরিবর্তন। ব্যাংকগুলো গ্রাহক লেনদেন করবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। বিষয়টি কঠোরভাবে মনিটর করবে বাণিজ্য মন্ত্রণালয়।শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী রবিবার থেকে কার্যকর হতে পারে।এদিকে যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত