প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
পেট্রোল পাম্পে তেল নিতে এসে ধরা, ৬ হাজার টাকা জরিমানা
ডেস্ক ||
রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে সাতজন মোটরসাইকেল চালককে জরিমানা দিতে হলো। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে।মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের আওতায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।আরও পড়ুন, কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী ও পথচারী নিহতজানা গেছে, কাগজপত্র না থাকায় চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন - সাগুয়ানের মো. ওসমান, সুলতানগঞ্জের সিহাব, নাচোলের মো. রবিউল ইসলাম এবং হঠাৎপাড়ার সাইফ। এছাড়া দুজনকে এক হাজার টাকা এবং একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন, কেশবপুরে পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়াঅভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তাদের এই অভিযান চলতে থাকবে। তিনি বলেন, তেল নিতে আসা মোটরসাইকেল তল্লাশি করে দেখা যায় অনেকেরই বৈধ কাগজপত্র নেই। আইন অমান্য করায় সাতজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষকে আইন মানতে সচেতন করতেই তাদের এই উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত