প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী ও পথচারী নিহত
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের সাবমেরিন স্টেশন সংলগ্ন প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গ্যারেজের কর্মী মেরামত করা মোটরসাইকেল পরীক্ষা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এক পথচারীকে ধাক্কা দেন।আরো পড়ুন , সিলেট বিভাগে ১৪ ঘণ্টার পেট্রোল ধর্মঘট প্রত্যাহার পাম্পে স্বাভাবিক সরবরাহ শুরু এতে মোটরসাইকেল উল্টে গেলে আরোহী ও পথচারী উভয়েই গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত