প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
সুশাসনের অভাবে রাষ্ট্র ব্যর্থ হয়ে পড়তে পারে : রিজভী
সংবাদ দিগন্ত ||
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই। বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।আরো পড়ুন , গণভোটের রায় বাস্তবায়নের দাবি বায়তুল মোকাররমে বিরোধী দলের বিক্ষোভরিজভী বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যর্থ বলে চিহ্নিত হতে পারে এবং বিদেশী শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। তবে দেশের মানুষ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকার তাদের স্বার্থানুযায়ী ইতিহাস রচনা করেছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত কৌশলে মুক্তিযুদ্ধকে তাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রচার করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত