প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
তেল পাচার ও অবৈধ মজুত রোধে জ্বালানি বিভাগকে বড় সাফল্য
সংবাদ দিগন্ত ||
সারা দেশে অভিযান চালিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার করেছে। এই অভিযান পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত।উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেল সবচেয়ে বেশি, যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার জব্দ করা হয়েছে।আরো পড়ুন , আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ইনুর আবেদন খারিজজ্বালানি বিভাগ জানিয়েছে, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত তদারকি ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত