প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
কুমিল্লা সিটি নির্বাচন: তারিকুল ইসলামের পক্ষে নগরবাসীর সমর্থন চাইলেন হাসনাত আব্দুল্লাহ
সংবাদ দিগন্ত ||
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে। এনসিপি থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট তারিকুল ইসলামের পক্ষে এবার সরাসরি সমর্থন চেয়েছেন দলটির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি কুমিল্লার নগরবাসীর প্রতি আহ্বান জানান, তারিকুল ইসলামের পাশে দাঁড়ানোর জন্য।স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, তারিকুল ইসলাম তার দীর্ঘদিনের বন্ধু ও সংগ্রামের সহযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই সাবেক শিক্ষার্থী শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।আরো পড়ুন, শফিকুর রহমানের দাবি: রাষ্ট্রপতি সরাসরি স্বীকার করেছেন শেখ হাসিনার পদত্যাগপত্রতিনি উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলনে একসঙ্গে রাজপথে ছিলেন তারা। সেই আন্দোলনে অংশ নেওয়ার কারণে তারিকুলকে ৪৮ দিন কারাবাসও করতে হয়েছে।হাসনাতের ভাষায়—“তারিকুল শুধু একজন প্রার্থী নয়, একটি পরিবর্তনের প্রতিশ্রুতি।”তিনি আরও বলেন, তারিকুল ইসলামের সাহস, অভিজ্ঞতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা কুমিল্লার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।স্ট্যাটাসে তিনিকুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানান, এই নির্বাচনে তারিকুলকে সমর্থন দিয়ে তার হাতকে শক্ত করার জন্য।বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে এ ধরনের সমর্থনমূলক বার্তা নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করছে এবং তরুণ ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত