প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
হামের থাবা ছড়াচ্ছে জেলা জুড়ে শিশুর মৃত্যুতে উদ্বেগ বৃদ্ধি
সংবাদ দিগন্ত ||
মাদারীপুরে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস ১৫ দিনের বয়সী আদিবা নামের শিশুটি মারা যায়। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।জেলার ২৫০ শয্যা জেলা হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ১১ শিশু ভর্তি রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত সাত দিনে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪ শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশু ভর্তি হয়েছেন।আরো পড়ুন , হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট-সারাদেশ রেল যোগাযোগ স্থগিতনিহত আদিবা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের মেয়ে। এ ঘটনায় শিশুর অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।সদর উপজেলার দুখধালী ইউনিয়নের বাসিন্দা মোস্তাকিন বিল্লাল বলেন, ‘ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। চারপাশে হাম বেড়ে যাওয়ায় ঘুম হারাম হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই।’ অন্যদিকে সদর উপজেলার হাউসদি এলাকার ফাতেমা আক্তার জানান, ‘আমার মেয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি, কিন্তু হাম কমছে না।’স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি তৎপরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত