প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
মঙ্গল না আনন্দ’ বৈশাখের শোভাযাত্রা নিয়ে নতুন বিতর্ক
সংবাদ দিগন্ত ||
পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গন। সংস্কৃতিমন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম।মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ রাখার কোনো প্রয়োজন ছিল না। তার এই মন্তব্যের পরদিনই সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম এটিকে ‘সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমূলক’ বলে আখ্যা দেয়।সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, মন্ত্রীর বক্তব্যে পহেলা বৈশাখে আবারও ‘মঙ্গল শোভাযাত্রা’ আয়োজনের কৌশলী প্রচেষ্টা ফুটে উঠেছে। তিনি দাবি করেন, ‘আনন্দ শোভাযাত্রা’ ও ‘মঙ্গল শোভাযাত্রা’র মধ্যে পার্থক্য নেই—এমন মন্তব্য বিভ্রান্তিকর।আরো পড়ুন , “রিমান্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি: শেখ মামুন খালেদ যা বললেন ইলিয়াস আলী গুম নিয়ে!”হেফাজতের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ধর্মীয় ঐতিহ্যকে জাতীয় উৎসবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তারা তা মেনে নেবে না। বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।এদিকে, পহেলা বৈশাখ উদযাপন ঘিরে সরকারের অবস্থান এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া এখন সবার নজরে।পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব হলেও, শোভাযাত্রার নামকরণ নিয়ে বিতর্ক নতুন নয়। সাম্প্রতিক সময়ে ‘মঙ্গল শোভাযাত্রা’ বনাম ‘আনন্দ শোভাযাত্রা’—এই দ্বন্দ্ব আবারও সামনে এসেছে সংস্কৃতিমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে। নামকরণ নিয়ে এ ধরনের বিতর্ক সামাজিক সম্প্রীতির ওপর প্রভাব ফেলতে পারে। একদিকে সরকার ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার কথা বলছে, অন্যদিকে ধর্মীয় সংগঠনগুলো তাদের নিজস্ব দৃষ্টিকোণ তুলে ধরছে।এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহল মনে করছে, উৎসবকে ঘিরে বিভাজন নয়,
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত