প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান সংবাদ দিগন্ত পরিবারের
মো: ইনতাজ হোসেন, , (বান্দরবান) প্রতিনিধি: ||
বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি (১৬২৫৫)-কে বিদায় সংবর্ধনা দিয়েছে জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে শামীম আরা রিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রশাসনিক প্রজ্ঞা, মানবিক দৃষ্টিভঙ্গি ও জনকল্যাণমুখী উদ্যোগ জেলার সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।আরও পড়ুন, রূপগঞ্জের ভোলাবতে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটঅনুষ্ঠানে সংবাদ দিগন্ত পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রতিনিধি মো. ইনতাজ হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আকাশ এবং কেয়ার বাংলাদেশ-এর সিএম শামীম আকতার পিংকিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকার সংগঠনের নেতারা।আরও পড়ুন, চট্টগ্রামের পতেঙ্গায় ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ও মাইক্রোবাসসহ বিপুল সরঞ্জাম জব্দবক্তারা আরও বলেন, শামীম আরা রিনির কর্মদক্ষতা ও ন্যায়নিষ্ঠা ভবিষ্যতেও প্রশাসনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিদায় মুহূর্তে তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত