প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে: ট্রাম্প
ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। ট্রুথ সোশালে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি, তবে তাকে বর্ণনা করেছেন তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান হিসেবে।আরও পড়ুন, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়: স্বীকারোক্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীরতিনি আরও যোগ করেছেন, হরমুজ প্রণালী যখন খোলা, অবাধ ও নিরাপদ হবে—তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত, আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি—অথবা যেমন বলা হয়, পাথর যুগে ফিরিয়ে দিচ্ছি!!!আরও পড়ুন, জনসমক্ষে অনুপস্থিত খামেনি, জল্পনা উড়িয়ে দিল রুশ দূততবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত