প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
খাল, নদী ও জলাশয় দখল রোধে নির্দেশনা দিয়েছেন : প্রধানমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী বা জলাশয় দখল করতে না পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দখল ও ভরাট ঠেকাতে জেলা প্রশাসক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে মনিটরিং সেল গঠন করা হবে। শক্ত হাতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।আরো পড়ুন , দেশে হাম পরিস্থিতি ভয়াবহ ৫ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরুপ্রতিমন্ত্রী জানান, বর্তমানে যেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, তা সরকারের কঠোর নজরদারিতে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী বা জলাশয় দখল করে ভরাট করতে না পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের সরাসরি দিক-নির্দেশনা দিয়েছেন।”ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “ইনশাআল্লাহ, এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, তেমনি আমাদের সরকারও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত