প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
মেসি-আলভারেজদের ঝাঁপিয়ে আর্জেন্টিনা ৫-০ গোলে জাম্বিয়াকে হারাল
সংবাদ দিগন্ত ||
আফ্রিকার দল জাম্বিয়া-র বিপক্ষে আর্জেন্টিনা তাদের প্রত্যাশিত বড় জয় তুলে নিল। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে জয়লাভ করে।ম্যাচ শুরু থেকেই মেসি পুরো সময় মাঠে ছিলেন, যা সমর্থকদের জন্য স্বস্তির খবর। দলের কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের অভিজ্ঞতা বিবেচনা করে একাদশে ৮টি পরিবর্তন আনেন।আরো পড়ুন , ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু, ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনাম্যাচের শুরুতেই হুলিয়ান আলভারেজ গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন। বিরতির ঠিক আগে মেসি নিজেও গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কো গোল করেন। এছাড়া জাম্বিয়ার ডমিনিক চান্দা আত্মঘাতী গোল করে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বড় করেন।পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। ৭৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা মোট ৯টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জাম্বিয়া মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়, যার একটি অন টার্গেটে গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত