প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটায় অভিযান ২৫ লাখ টাকা জরিমানা
সংবাদ দিগন্ত ||
ঢাকার ধামরাই উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। (৩১ মার্চ) উপজেলার ঘোড়াকান্দা, শ্রীরামপুর ও কালামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।আরো পড়ুন , উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধারঅভিযানে সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকায় অবস্থিত এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস (৩) এবং মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ধামরাই উপজেলায় বায়ুদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত