প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
বাগেরহাটে বাঘ সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত
শামীম আহসান মল্লিক, , মোরেলগঞ্জ, বাগেরহাট প্রতিনিধি: ||
সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি তার উপস্থাপনায় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।আরও পড়ুন, বগুড়ার কাহালুতে পুলিশের পৃথক পৃথক অভিযানে তিনজন সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামানসহ অনেকে।আরও পড়ুন, নাম বিহীন আবাসিক হোটেল চলছে গাজীপুর চন্দ্রায়, ‘ওসি বললেন আমার নলেজে নাই ’বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, বন রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদার এবং অবৈধ শিকার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। সেমিনারে বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত