প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
বগুড়ার কাহালুতে পুলিশের পৃথক পৃথক অভিযানে তিনজন সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মাসুদ রানা, , দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধিঃ ||
মঙ্গলবার বগুড়া কাহালু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা করিয়া মামলা নম্বর ২০০০/২০২০ দায়রা সিআর মামলা নম্বর ৯২/২০২০ (কাহালু) এর এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি ১।মোঃ জাহিদুল ইসলাম(৩৮), পিতা - মোঃ ইসাহাক আলী, সাং- বান্দাইখারা, পোস্ট- দূর্গাপুর, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া কে গ্রেফতার করেছেন। বিজ্ঞ জুগ্ন দায়রা জজ আদালত নং-৩ বগুড়া গত ইং -১০/০৯/২০২৩ সালে আসামের বিরুদ্ধে এ রায় প্রদান করেন। রায়ের পর থেকে আসামি পলাতক ছিল। আরও পড়ুন, মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনএছাড়াও পৃথকভাবে আরো একটি অভিযান পরিচালনা করিয়া মামলা নম্বর ৬৬/২২ পারিবারিক এর ২ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ শাহিন(৩০), পিতা- মৃত- রজিব উদ্দিন, সাং- পাল্লাপাড়া, থানা- কাহালু, জেলা বগুড়া কে গ্রেফতার করেছেন।আরও পড়ুন, গংগাচড়ায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দোকানিকে জরিমানাপৃথকভাবে আরো একটি অভিযান পরিচালনা করিয়া ঢাকা গুলশান থানার মামলা নং-সিআর-৩৮৮০/২২ গুলশান এ-র ২ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ জিয়াউল হক(৩৫), পিতা-মৃত- শাজাহান আলী প্রামানিক, সাং- বেলঘরিয়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া কে নিজ বাড়ি হইতে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত