প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
গংগাচড়ায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দোকানিকে জরিমানা
আব্দুস সালাম, , গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: ||
রংপুরের গংগাচড়া উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় এক দোকানিকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে গংগাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলার বেতগাড়ী, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরে ’জিরো ওয়েটিং টাইমে’ আমদানি-রপ্তানিতে স্বস্তিঅভিযান চলাকালে বড়বিল ইউনিয়নের বড়বিল বাজারে অবস্থিত ‘সবুজ স্টোর’-এ জ্বালানি তেল সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।আরও পড়ুন, মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনউপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, অবৈধ মজুদ রোধ করা এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত