প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা জোরদার করণে ‘নীতিবান শিশু-সুখী বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ||
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা জোরদার করণে ‘নীতিবান শিশু সুখী বাংলাদেশ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পলাশবাড়ী, গাইবান্ধার বাস্তবায়নে সোমবার (৩০ মার্চ) দুপুরে পলাশবাড়ী সরকারি মডেল বিদ্যালয়ের যাবতীয় কর্মকান্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর রবিউল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার ছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন, পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন বিএনপি নেতা সাংবাদিক শরিফুল ইসলামের দাফন সম্পন্নপরিদর্শন কালে ইউএনও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানসহ অসাধারণ প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত